রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের দাবি ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের দাবি ট্রাম্পের

রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধে একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা না চালাতে ইউক্রেন সম্মত হয়েছে। একইভাবে রাশিয়াও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে সম্মতি দিয়েছে।

দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই দেশই পরস্পরের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে আসছে। ইউক্রেন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে। অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন শহর, অবকাঠামো ও সামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালিয়ে আসছে।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রয়েছে। ইরানের চেয়ে এই যুদ্ধের প্রভাবই বেশি বলে দাবি করেন তিনি।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানান।

ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনের সামনে আরও অনেক লক্ষ্যবস্তু রয়েছে, তবে জ্বালানি স্থাপনায় হামলা করা উচিত নয়। এ ধরনের হামলার কারণে বিশ্বের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *