৭ জনের মৃত্যুদণ্ডের রায়, রাজশাহীতে ছাত্রশক্তির মিষ্টি বিতরণ
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজশাহীতে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেছে রাজশাহী জেলা ছাত্রশক্তি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব, বোয়ালিয়া থানা ছাত্রশক্তির আহ্বায়ক সারোয়ার এবং বোয়ালিয়া থানা কমিটির সদস্য এরফানসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
মিষ্টি বিতরণকালে ছাত্রশক্তির নেতৃবৃন্দ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
