রিজভী: অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম

রিজভী: অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম

নিজস্ব প্রতিবেদক

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এরপরও সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান গুনতে হচ্ছে।

বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দামের তথ্য তুলে ধরে তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা করছে।

তিনি বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লং মার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলেও মন্তব্য করেন রিজভী।

এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *