সন্তানকে রেখে কাজে ফেরার সময় তিন ঘণ্টা কেঁদেছিলাম: পরিণীতি

সন্তানকে রেখে কাজে ফেরার সময় তিন ঘণ্টা কেঁদেছিলাম: পরিণীতি

বিনোদন ডেস্ক

মাতৃত্বের পর জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সন্তানকে রেখে কাজে ফেরার সময় কীভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, সেই অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

গত বছর মা হওয়ার পর দীর্ঘ সময় সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন পরিণীতি। পরে কাজে ফেরার জন্য প্রথমবার সন্তানকে রেখে মুম্বাই যাওয়ার সময়ের স্মৃতি তুলে ধরে অভিনেত্রী বলেন, সেই যাত্রার প্রায় কিছুই তাঁর মনে নেই। বিমানবন্দরে যাওয়া থেকে শুরু করে বিমানে ওঠা ও বাড়ি ফেরার সময় পর্যন্ত তিনি শুধু কেঁদেছেন।

পরিণীতির ভাষায়, ‘আমি তিন ঘণ্টা ধরে শুধু কেঁদেছিলাম।’

সে সময় নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, সন্তানকে রেখে যাওয়ার সময় যে শারীরিকভাবে অসহনীয় যন্ত্রণা অনুভূত হয়, সেটিই তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল।

পরিণীতি বলেন, ‘মনে হয়েছিল, আমি আর কখনো কাজ করতে পারব না। আর কিছুই করতে পারব না।’

মায়েদের এমন অনুভূতির পেছনে জৈবিক ও সামাজিক—দুই ধরনের কারণ রয়েছে বলেও মনে করেন তিনি।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর আম আদমি পার্টির (এএপি) সংসদ সদস্য রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। ২০২৫ সালের ১৯ অক্টোবর এই দম্পতির ঘরে প্রথম পুত্রসন্তান আসে।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন জেনিফার উইঙ্গেট, সোনি রাজদান ও অনুপ সোনি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *