গাজীপুরে রেলক্রসিংয়ে আটকে যাওয়া ট্রাকে ট্রেনের ধাক্কা

গাজীপুরে রেলক্রসিংয়ে আটকে যাওয়া ট্রাকে ট্রেনের ধাক্কা

গাজীপুরে রেলক্রসিংয়ে আটকে যাওয়া ট্রাক তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় মীরের বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মালবাহী ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় আটকে যায়। বৃষ্টিতে রেললাইনের মাঝখানের মাটি সরে যাওয়ায় দীর্ঘ সময় চেষ্টা করেও ট্রাকটি সরানো যায়নি। পরে তিতাস কমিউটার ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট রোডে ট্রেল চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। ততক্ষণে দু’পাশে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী।

শুধু এই ক্রসিংই নয়, জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং বেশ ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই শিগগিরই রেল ক্রসিংগুলো মেরামতের দাবি এলাকাবাসীর।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *