১০ দিন পর খুলল সচিবালয়, সবার মধ্যে ঈদের আমেজ

১০ দিন পর খুলল সচিবালয়, সবার মধ্যে ঈদের আমেজ

ঈদুল আজহার ছুটিতে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ।

রোববার (১৫ জুন) সরেজমিনে দেখা যায়, প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছে।

সকালে তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তাই উপস্থিত আছেন।

এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে করিডোর, লিফটগুলোর সামনে ভিড় একটু কম ছিল। গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য সময়ের মতো গাড়িতে ভরা আছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *