ইসরায়েলের টানা হামলার জবাবে ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
ইরান শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যখন ইসরায়েলি সেনাবাহিনী এর আগের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার পর ইরানে আক্রমণ অব্যাহত রেখেছে। এই হামলায় ইরানের শাসক ব্যবস্থার গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাও নিহত হয়েছেন।
ইসরায়েল দাবি করেছে, গত দুই দিনে শতাধিক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে জড়িত ৯ জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞ এবং একাধিক জেনারেলকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, এই হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন।
রবিবার ওমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের হামলার পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই বৈঠকটি বাতিল করা হয়েছে।
সোর্স: এপি নিউস
