শুভশ্রীর সঙ্গে আমার ছবি ভাইরাল হচ্ছে

শুভশ্রীর সঙ্গে আমার ছবি ভাইরাল হচ্ছে

ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় সাংসদ ও অভিনেতা পার্থ ভৌমিক। সম্প্রতি সৃজিত মুখার্জির নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং সেটে শুভশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পার্থ ভৌমিক বলেন, ‘শুভশ্রীর সঙ্গে আমার ছবি ভাইরাল হচ্ছে। কী দারুণ অভিনয় করেন উনি, খুব অল্প দৃশ্যে ওর সঙ্গে আমি ছিলাম। সেটুকুর মধ্যেই বুঝলাম, শুভশ্রী কতটা উঁচুতে আর আমি কোথায় কেন এখন সবাই ওকে ‘লেডি সুপারস্টার’ বলছেন সেটা সত্যিই অনুভব করলাম।’

রাজনীতি পার্থ ভৌমিকের পেশা হলেও অভিনয় তার নেশা। এর আগেও পর্দায় তাকে দুর্নীতিগ্রস্ত পুলিশ বা রাজনীতিবিদ হিসেবে দেখা গেছে। মঞ্চেও তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের সাবলীলতা প্রমাণ করেছেন।

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে পার্থ ভৌমিক ভাষ্য, ‘আমি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। শ্রীরামকৃষ্ণ দেব আমার হৃদয়ে রয়েছেন। তাই চরিত্রটির জন্য আলাদা করে বেশি পড়াশোনা করতে হয়নি।’

তবে শুটিংয়ের আগে এক মাস ধরে তিনি নিরামিষ খেয়ে সংযম পালন করেছেন। তার কথায়, ‘এটুকু না করলে এই চরিত্রে অভিনয় করা যায় না। শুটিংয়ের আগে এক ঘণ্টা একা ঘরে বসে মনঃসংযোগ করতাম।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *