উপস্থাপিকাকে পাত্তাই দেননি বুমরাহ, তবুও যেভাবে প্রেম এবং বিয়ে

উপস্থাপিকাকে পাত্তাই দেননি বুমরাহ, তবুও যেভাবে প্রেম এবং বিয়ে

একজন টিভি স্ক্রিনের সামনে ক্রিকেটের বিশ্লেষণ ও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব সামলান। আরেকজন খোদ ঝড় তোলেন ক্রিকেটের ২২ গজে। জাসপ্রিত বুমরাহ ও সাঞ্জনা গণেশন যেন ক্রিকেটীয় পরিবারের অনন্য উদাহরণ।

২০১৯ সালে প্রথমবার দেখা হয়েছিল জাসপ্রীত বুমরাহর সঙ্গে। কিন্তু প্রথম দেখার অভিজ্ঞতা এতটা বাজে ছিল সাঞ্জনা গণেশনের যে তিনি ভাবতেই পারেননি দু’বছর পর বুমরাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় পেসারের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে অকপট কথা বললেন পেশায় এই ক্রীড়া সঞ্চালক। জানিয়েছেন, বুমরাহর সঙ্গে প্রথম দেখাটা মোটেই স্মরণীয় ছিল না তার কাছে।

হরভজন সিং এবং তার স্ত্রী গীতা বসরার ‘হুজ দ্য বস’ অনুষ্ঠানে বুমরাহকে নিয়ে এসেছিলেন সঞ্জনা। সেখানেই তিনি বলেন, “২০১৯ বিশ্বকাপের সময় প্রথম বার দেখা হয়েছিল বুমরাহর সঙ্গে। ভারতীয় দলের অনুশীলনে গিয়েছিলাম একদিন। ডিকে (দীনেশ কার্তিক) এবং বাকি কয়েকজন আমাদের দিকে তাকিয়ে হাত নেড়েছিল। সেই দলে জাসপ্রীতও ছিল। তবে কঠিন মুখ করে অনুশীলন করেছিল। যেন প্রতিজ্ঞা করেছিল, ‘আমি হাত নাড়ব না তো বটেই, ওর দিকে তাকাবও না।’

সাঞ্জনা ভেবেছিলেন, বুমরাহ ইচ্ছা করে তাকে এড়িয়ে যাচ্ছেন। হয়তো তার বান্ধবী বা স্ত্রী রয়েছে। সাঞ্জনার কথায়, ‘ওর বান্ধবী বা স্ত্রী থাকতে পেরে আমি আলাপ করিনি। একবার মনে হয়েছিল আমিই হয়তো কোনো ভুল করেছি। এ রকমই ছিল জসপ্রীতের ব্যক্তিত্ব।”

তবে পরিস্থিতি পাল্টে যায় ক’দিন পরেই। সাঞ্জনা বলেছেন, “আমরা কথা বলা শুরু করার পর একে অপরকে বুঝতে শুরু করি। যা ভেবেছিলাম তার কিছুই ওর সঙ্গে মেলেনি।” পাশ থেকে বুমরাহ হাসতে হাসতে বলেন, “ও একপেশে গল্প বলছে। ও ভেবেছিল আমি বিবাহিত। আসলে আমি বরাবরই খুব লাজুক। সচরাচর কাউকে ‘হাই’ বলে সম্বোধন করি না। লোকের সঙ্গে মিশতে আমার সময় লাগে।”

বুমরাহ আরও বলেন, “সঞ্জনা বলছে আমি ‘হাই’ না বলায় ওর মনে হয়েছিল হয়তো আমি বিবাহিত। এটা কোনও যুক্তি হলো?” প্রসঙ্গত, ২০২১ সালের মার্চে সাঞ্জনাকে বিয়ে করেন বুমরাহ। ২০২৩-এর সেপ্টেম্বরে জন্ম হয় ছেলে অঙ্গদের।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *