গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়লেন, পরে জানলেন গোলই বাতিল!

গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়লেন, পরে জানলেন গোলই বাতিল!

স্পোর্টস ডেস্ক

গোল করে উচ্ছ্বাসে সমর্থকদের কাছে যেতে গিয়ে স্টেডিয়ামের টানেলে পড়ে আহত হলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জাসি মারানহাও। পরে তিনি জানতে পারেন, অফসাইডের কারণে তার করা গোলটি বাতিল হয়েছে।

ঘরের মাঠ কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের বিপক্ষে খেলছিল কোরিতিবা। ম্যাচে বক্সের ভেতর থেকে নিখুঁত হেডে গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে মাতান মারানহাও।

গোলের পর বলটি জার্সির নিচে লুকিয়ে সমর্থকদের কাছে যেতে ছুটে যান তিনি। প্রথমে বিজ্ঞাপনী বোর্ডের দিকে গিয়ে সেটি টপকে লাফ দেন। কিন্তু বোর্ডের ওপারে মাটি না থাকায় সরাসরি স্টেডিয়ামের একটি টানেলে পড়ে যান তিনি।

কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরার আড়ালে চলে যান মারানহাও। পরে নিজেই টানেল থেকে বেরিয়ে এলেও ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন এই ডিফেন্ডার।

এরপর আসে আরও বড় হতাশা। ভিডিও রিভিউয়ের পর দেখা যায়, গোল করার সময় অফসাইডে ছিলেন মারানহাও। ফলে গোলটি বাতিল করা হয়।

অর্থাৎ যে গোল উদযাপন করতে গিয়ে তিনি চোট পেলেন, শেষ পর্যন্ত সেই গোলের স্বীকৃতিই মেলেনি। তবে ম্যাচে জয় পেয়েছে কোরিতিবা। শাপেকোয়েন্সকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *