চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ফ্রান্স

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ফ্রান্স

গত মৌসুমে মোনাকোর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মাহনেস আকিউস। চলতি মৌসুমেও শুরুটা ভালোই করেছেন। ক্লাবে ধারবাহিক পারফর্ম করার পুরষ্কার হিসেবে এবার ডাক পেলেন জাতীয় দলে। প্রথমবারের মতো ফ্রান্স জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই উইঙ্গার।

সেপ্টেম্বরে ইউক্রেইন ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। এই দুই ম্যাচের জন্য আজ বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন দিদিয়ে দেশম।

২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেইনের মুখোমুখি হবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

ফ্রান্সের স্কোয়াড-

গোলরক্ষক: লুকাস শেভালিয়ে, মাইক মেনিয়ান, ব্রিস সাম্বা

ডিফেন্ডার: লুকাস ডিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দাইওত উপামেকানো

মিডফিল্ডার: দিজিরে দুয়ো, মানু কোনে, আদ্রিয়েন রাবি, অহেলিয়া চুয়ামেনি, কেফরেন থুরাম

ফরোয়ার্ড: মাহনেস আকিউস, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *