ডাকসু বানচালের চেষ্টায় যে ৩ ব্যক্তিকে দায়ী করলেন রিফাত

ডাকসু বানচালের চেষ্টায় যে ৩ ব্যক্তিকে দায়ী করলেন রিফাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন হতে কোনো বাধা থাকছে না।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছেন। এর আগে বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির আদালত ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।

সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা হয়। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এ রিটটি করেন।

সোমবার এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত। তিনি তার পোস্টে ৩ জনকে ডাকসু নির্বাচনের জন্য দায়ী করেছেন।

ওই পোস্টে তিনি বলেন, ‘ফাঁদটা খুব মেটিকুলাস। মেয়েটা (বি এম ফাহমিদা আলম) রিট করেছেন ছাত্রলীগের অর্নির হেল্প নিয়ে, নিঝুম মজুমদারও হেল্প করেছেন। শাহরিমা তানজিন অর্নি হচ্ছেন ল ডিপার্টমেন্টের টিচার, ছাত্রলীগে সাদ্দামের অনুসারী ছিলেন।’

তিনি আরো বলেন, ‘ঢাবিতে গ্যাঞ্জাম, ফ্যাসাদ সৃষ্টি করতে পারলে আওয়ামী ডিজাইন সাক্সেসফুল।

অলরেডি দেশের অন্য একাধিক ভার্সিটিতে ঠুনকো কারণে গ্যাঞ্জামের আগুন লাগছে। সবার মাথা ঠান্ডা রেখে দৃঢ়পদে সঠিক সিদ্ধান্তে আগানোই এখন সবচেয়ে অপটিমাম সলিউশন।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *