নিষেধাজ্ঞা শেষে এবার আন্তর্জাতিক ওয়ানডেতেও ফিরছেন টেলর

নিষেধাজ্ঞা শেষে এবার আন্তর্জাতিক ওয়ানডেতেও ফিরছেন টেলর

আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পেয়ে ক্রিকেট থেকেই অবসর নিয়েছিলেন জিম্বাবুয়ের তারকা ব্যাটার ব্রেন্ডন টেলর। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে বুলাওয়েতে চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এ ক্রিকেটার। এবার তাকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

টেলর এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। আগস্টের ২৯ ও ৩১ তারিখে হারারেতে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলবে দুই দল।

টেলরকে ওয়ানডে ফরম্যাটে ফিরিয়ে বেশ আনন্দিত জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ব্রেন্ডনকে আবারও দলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা আমাদের কাজে লাগবে বলে আশা করছি। ড্রেসিংরুমে তার উপস্থিতি নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা যোগাবে।

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর জিম্বাবুয়ে আর কোনো ওয়ানডে খেলেনি। এবার দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ক্লাইভ মাদান্দে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স এবং অভিষেকের অপেক্ষায় থাকা পেসার আর্নেস্ট মাসুকু।

জিম্বাবুয়ের ওয়ানডে দল-

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *