নিহত শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি

নিহত শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি

গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজা আয়োজন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা তৌফিক হোসেন (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি।

জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন। পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নেতাকর্মীরা গায়েবানা জানাজা শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় জানাজা চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তাঁরা পোশাকশ্রমিক তৌফিক হত্যার বিচার দাবি করছেন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপির নেতারা সড়ক অবরোধ করে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন। নিষেধ করা হলেও তাঁরা তা শোনেননি। সড়ক অবরোধের কারণে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা ছিল। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *