সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহানকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহানকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নিজস্ব প্রতিবেদক

পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন।

তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. আখতার হোসেন বলেন, ডিবি জানিয়েছে, তাঁকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় তাঁর সঙ্গে অন্য কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ডিবি তাঁকে শুধু ইকবাল সোবহান চৌধুরীর বিষয়ে জানিয়েছে।

তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে আরও দুজন সাংবাদিককে ডিবি নিয়ে গেছে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *