ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

বামে চঞ্চল চৌধুরী, মাঝে নাজিফা তুষি ডানে সিয়াম আহমেদ। ছবি : কোলাজ
এক সিনেমার রেশ কাটতে না কাটতেই নতুন আরেক ছবিতে একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদকে। রায়হান রাফির ‘আন্ধার’-এর পর এবার শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলো’ সিনেমায় জুটি বাঁধছেন এই তিন তারকা।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নির্মিতব্য ছবিটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। পরিচালক শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলো’তে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম।

আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ছবিটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এরই মধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’।

প্রসঙ্গত, ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। ফলে পরপর দুটি সিনেমায় এই তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *