বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার

মালয়েশিয়া প্রতিনিধি

মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন সিদ্ধান্তে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১ দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় এই সুবিধা বাতিল করে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা চালুর কথা জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হয়েছে। ফলে বাংলাদেশি পর্যটকদের এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ আর আগের মতো থাকবে না। ভ্রমণের ক্ষেত্রে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে এমইভি সুবিধা বহাল থাকবে।

এসব উদ্দেশ্যের মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।

ইমিগ্রেশন বিভাগের নতুন নীতিটি মূলত ভিজিট বা সামাজিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য দেশের বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার ওপর এর সরাসরি কোনো প্রভাব নেই।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন এ ভিসা নীতির বিষয়টি জানানো হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *