মস্তিষ্কের কঠিন রোগে আক্রান্ত সালমান

মস্তিষ্কের কঠিন রোগে আক্রান্ত সালমান

অনেকদিন ধরে কঠিন রোগে আক্রান্ত বলিউড ভাইজান খ্যাত সালমান খান। কিন্তু সেই অসুস্থতা তাকে দুর্বল করতে পারেনি। বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন এ অভিনেতা। কপিল শর্মার অনুষ্ঠানে এসে নিজেই জানালেন সালমান খান। অভিনেতা নাকি ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম, এভি ম্যালফরমেশনের মতো রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন।

অসুখ থাকবেই। কিন্তু বলিউডে টিকে থাকতে কঠোর পরিশ্রম করে যেতে হবে বলে মনে করেন সালমান খান। ভাইজান বলেন, ‘রোজ হাড় ভাঙছে, পেশি ছিঁড়ে যাচ্ছে, এদিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তা-ও চলাফেরা করছি।’

সালমান খান জানান, তার জীবনে এমন বিভিন্ন রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরও শারীরিক জটিলতা বেড়ে যায় বলেও জানান অভিনেতা। ২০১৭ সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সালমান। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজিজ’ নামেও পরিচিত। এ অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছায়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম এ রোগের। মূলত রোগীর মুখমণ্ডলে এই যন্ত্রণা হয়ে থাকে বলে জানা যায়। অ্যানিউরিজম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্যদিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন জায়গায় এ অসুখ হতে পারে।

সালমান খানের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। সিনেমা নিয়ে অনুরাগীদের ভীষণ প্রত্যাশা ছিল। কিন্তু মুখ থুবড়ে পড়ে ভাইজানের সিনেমাটি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *