সবজির সবুজে ভরে উঠেছে শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন

সবজির সবুজে ভরে উঠেছে শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়ন

শাওন আহাম্মেদ, শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে সবজির সবুজে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। চলতি মৌসুমে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির বাম্পার ফলনে এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামে লাউ, শিম, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মরিচসহ নানা জাতের সবজির চাষ হয়েছে ব্যাপকভাবে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের পরিশ্রমে এবার ফলনও বেশ ভালো হয়েছে।

কৃষকরা জানান, নিজ পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সবজির ভালো ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে।

এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি জমিতেই সবজির ক্ষেত। সবুজের সমারোহে কাকিলাকুড়া ইউনিয়নের সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি কৃষিভিত্তিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। ন্যায্য বাজারমূল্য নিশ্চিত হলে আগামী দিনে সবজি চাষ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *