সিনেমা ছাড়াই ১২০০ কোটি আয় করবেন কৃতি শ্যানন!

সিনেমা ছাড়াই ১২০০ কোটি আয় করবেন কৃতি শ্যানন!

রুপালি পর্দায় সফলতা পাওয়ার পর এবার ব্যবসার জগতে ঝলক দেখাচ্ছেন কৃতি শ্যানন। মাত্র দু’বছর আগে নিজের একটি স্কিনকেয়ার ব্র্যান্ড চালু করেছিলেন এই বলিউড অভিনেত্রী; যা ছুঁয়ে ফেলেছিল ৪০০ কোটির ব্যবসা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি ও তার সহ-উদ্যোক্তা তরুণ শর্মা জানালেন, কীভাবে গড়ে উঠেছে তাদের এই সফল ব্র্যান্ড।

কৃতির ‘লেটশ হাইফেন’ নামের সেই প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছে ‘ম্যাকক্যাফেইন’-এর প্রতিষ্ঠাতাদেরই মেধা— তরুণ শর্মা, বৈশালী গুপ্ত, বিকাশ লাচওয়ানি এবং মোহিত জৈন। শুরু থেকেই কৃতি শুধু মুখ নয়, সরাসরি বিনিয়োগও করেছিলেন ব্র্যান্ডটিতে। তরুণ শর্মা বলেন, ‘প্রথম বছরে ব্র্যান্ডকে স্কেল আপ করার জন্য তার (কৃতির) বিনিয়োগই যথেষ্ট ছিল।’

শুরুতেই ১০০ কোটির লক্ষ্য স্থির করেছিলেন কৃতি ও তরুণ। তা অর্জিত হতেই বাড়ানো হয় নতুন লক্ষ্য। কৃতি বলেন, ‘আমরা আমাদের ভিশন বোর্ডে সব লিখে রেখেছিলাম। প্রথম লক্ষ্যমাত্রা ১০০ কোটি ছিল আমাদের দুজনেরই ভাবনা। দ্বিতীয়বছরে তরুণ একটা সংখ্যা বললেই আমি বলতাম, ‘আরও একটু বাড়াই না কেন!’ কারণ জানতাম, ও পারবেই।’

তাদের এখনকার টার্গেট ১০০০ কোটি। যদিও কৃতির বক্তব্য, ‘তরুণ ভাবছে ১০০০ কোটি, আমি চাই সেটা ১২০০ হোক!’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা ২-৩ বছরের মধ্যেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারব। বড় স্বপ্ন না দেখলে তো বড় কিছু হওয়া যায় না।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *