মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন

মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *