প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিয়োগপ্রাপ্তরা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান পরিপালনের জন্য তাঁকে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।

এ কারণে প্রিমিয়ার ব্যাংককে মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *