রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই সংকটের একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই সংকটের একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে। তাই এ সংকটের সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে এ সংকট আরও বড় মানবিক সমস্যায় রূপ নিতে পারে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।

১২ লাখের বেশি রোহিঙ্গার চাপ

তারেক রহমান বলেন, বাংলাদেশ দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে বাংলাদেশের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর ভূমিকা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশের পাশে থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রত্যাবাসন পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং রোহিঙ্গাদের মৌলিক মানবিক প্রয়োজন পূরণে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *